রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাজুল ইসলাম এমপির উপহার গোপনে পৌছে যাচ্ছে মানুষের দরজায়। কালের খবর

তাজুল ইসলাম এমপির উপহার গোপনে পৌছে যাচ্ছে মানুষের দরজায়। কালের খবর

কালের খবর  রিপোর্ট  :

করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিত্যপণ্য সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

পবিত্র রমজান মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরকম পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালেন এই সাংসদ।

শনিবার প্রথম সেহেরির আগ মুহূর্তে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের মাধ্যমে বাঞ্ছারামপুরের ২৮২ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে কঠোর গোপনীয়তায় খাদ্য ও ইফতার সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে মানুষের ঘরের দরজায় পৌঁছে দেন তিনি।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজি জাদিদ আল রহমান জনি জানান, লোকচক্ষুর ভয়ে তারা লাইনে দাঁড়িয়ে কোথায় ত্রাণ আনতে যেতে পারছেন না। আত্মসম্মানবোধ তাদেরকে বাধা দেয়। ঘরের মধ্যে তারা না খেয়ে থাকলেও বের হচ্ছেন না।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে সংসদ সদস্য ,এ বি তাজুল ইসলামের নির্দেশে সেহেরির পূর্ব মুহূর্তে গোপনীয় তালিকার ভিত্তিতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের মাধ্যমে বাঞ্ছারামপুরের ২৮২ নিম্ব মধ্যবিত্ত পরিবারের মাঝে কঠোর গোপনীয়তায় খাদ্য ও ইফতার সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে দরজার সামনে পৌঁছে দেওয়া হয়।

পুরো রমজান মাস জুড়ে হটলাইনে এসএমএস করা ব্যাক্তিদের চাহিদা যাচাই-বাছাই করে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com