বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
লকডাউনে প্রেমিকার সঙ্গে আটকে আছেন অর্জুন। কালের খবর

লকডাউনে প্রেমিকার সঙ্গে আটকে আছেন অর্জুন। কালের খবর

কালের খবর ডেস্ক ঃঃ

বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরই জানা যায় গ্যাব্রিয়েলা নামের এক বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অর্জুন রামপাল। একসঙ্গেই থাকেন তারা। সম্প্রতি তারা শুটিংয়ের জন্য মুম্বাইয়ের করজতে গিয়েছিলেন। চলতি লকডাউনে সেখানেই আটকে আছেন।

মুম্বাই থেকে মাত্র কয়েক ঘণ্টার রাস্তা করজতে অর্জুনের বাড়ি আছে। শুট চলাকালীনই লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে মহারাষ্ট্রের ওই ছোট্ট শহরে থেকে যাওয়ার পরিকল্পনা করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

অর্জুন জানান, করজতে কোনো কভিড পজিটিভ নেই। তার ছেলে অরিকও খুব ছোট। এই অবস্থায় মুম্বাইয়ে অ্যাপার্টমেন্টে বদ্ধ না থেকে প্রকৃতির মাঝে পরিবারসহ দিন কাটাতে পারছেন বলে অর্জুনও খুশি।

সম্প্রতি অর্জুন সোশ্যাল মিডিয়ায় করজতের বাড়ির ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তার বান্ধবী শুয়ে আছেন কাউচে, আরাম করছেন। সুইমিং পুল, জিম থেকে বোর্ড গেম, সব কিছুর ব্যবস্থা আছে বাড়িতে। সবমিলিয়ে লকডাউনে পারিবারিক জীবন কাটাচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com