বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাকিব আল হাসানের সেই ব্যাট নিলামে বিক্রি হলো ২০ লাখ টাকা। কালের খবর

সাকিব আল হাসানের সেই ব্যাট নিলামে বিক্রি হলো ২০ লাখ টাকা। কালের খবর

কালের খবর ডেস্ক :
ইতিহাস গড়া সাকিব আল হাসানের সেই ব্যাট নিলামে বিক্রি হলো ২০ লাখ টাকায়। সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যাটটি নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজ।  (২২শে এপ্রিল) দুপুর থেকে ৫ লাখ ভিত্তিমূল্যে নিলাম শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টায়।

গত বছরের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে মোট ৬০৬ রানের করার পাশাপাশি ১১টি উইকেট নেয়ার অনন্য ইতিহাস গড়েন সাকিব আল হাসান। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করার কৃতিত্বও দেখান সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে এক আসরে ৫ ফিফটির পাশাপাশি ২ সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। বিশ্বকাপের এক আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ রান ও অন্তত ১০ উইকেট নেয়ার অনন্য বিশ্বরেকর্ড গড়েন সাকিব। এছাড়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৬০০ রান করার কৃতিত্ব দেখান বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়।

বিশ্বকাপে এই একটি ব্যাট দিয়েই এত এত রেকর্ড গড়েন সাকিব। এটা সাকিবের সবচেয়ে প্রিয়। এই ব্যাট দিয়ে দেড় হাজারেরও বেশি রান করেছেন তিনি। করোনা ভাইরাসের এই সঙ্কটময় পরিস্থিতি প্রিয় সেই ব্যাট নিলামে তুলে অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। এখান থেকে পাওয়া অর্থের পুরোটা চলে যাবে সাকিব আল ফাউন্ডেশনের তহবিলে।

পর্যায়ক্রমে নিলামে উঠবে ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা এবং ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহীমের ব্যাট এবং এশিয়া কাপের ফাইনালে ১১৭ বলে ১২১ রান করা লিটন দাসের সেই ব্যাটও।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com