বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাবি উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

কালের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানকে লাঞ্ছিত ও তার কার্যালয়ের তালা ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নিপীড়নের বিচার চাওয়া শিক্ষার্থীদের ওপর গতকাল মঙ্গলবার হামলা চালায় ছাত্রলীগ। প্রায় এক ঘণ্টার ওই হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, মলচত্বর, সূর্যসেন হলসহ আশপাশের এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল বিকাল ৪টার দিকে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ও ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
হামলায় বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের ছয়জনের অবস্থা গুরুতর। তারা ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com