বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী

ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী

কালের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৮ উপলক্ষে ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন।
সোমবার (২২ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় ১০ টাকার ডাক টিকিট, ১০ টাকার স্মারক খাম ও ৫ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, অভ্যন্তরীন সম্পদ বিভাগ (আইআরডি) সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেইন ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার এবং ডাক মহা-পরিচালক সুশান্ত কুমার মন্ডল অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সোমবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এই টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড বিক্রি হচ্ছে। পরে দেশের অন্যান্য জিপিও ও হেড পোস্ট অফিসেও এগুলো পাওয়া যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com