শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সুনামগঞ্জে নির্মিত ১৯টি সেতুর মধ্যে নয়টি সেতু স্থানীয়দের কাছে অপ্রয়োজনীয়। কালের খবর

সুনামগঞ্জে নির্মিত ১৯টি সেতুর মধ্যে নয়টি সেতু স্থানীয়দের কাছে অপ্রয়োজনীয়। কালের খবর

কালের খবর রিপোর্ট :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চার অর্থবছরে নির্মিত ১৯টি সেতুর মধ্যে নয়টি সেতু ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের কাছে যা অপ্রয়োজনীয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানেও মিলেছে এর সত্যতা। তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সুনামগঞ্জের শাল্লায় সেতু নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে অভিযানকালে এসব তথ্য বেরিয়ে এসেছে। সিলেট দুদক অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক জানায়, দুদকের সরেজমিন অভিযানে ওই এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে অপ্রয়োজনীয়ভাবে সেতু নির্মাণ করে রাষ্ট্রীয় টাকার অপচয় করা হচ্ছে বলে প্রতীয়মান হয়। দুদক টিম এলাকাবাসীর সাথে কথা বলে এবং সরেজমিনে গিয়ে জানতে পারে, ওই উপজেলায় গত চার অর্থবছরে নির্মিত ১৯টি সেতুর নয়টিই ব্যবহার হচ্ছে না, তথা অপ্রয়োজনীয়।

এক্ষেত্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বহীনতা এবং অনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা নির্ণয় করে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

এছাড়া দুদক টিম ছাতক উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম উল্লিখিত ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়নকৃত প্রকল্পসমূহের তালিকা এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com