শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
পাবনা সদর থানার পরিদর্শক প্রত্যাহার

পাবনা সদর থানার পরিদর্শক প্রত্যাহার

জেলা প্রতিনিধি,কালের খবর :

পুলিশের সামনে যুবককে মারধরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে জেলা পুলিশ।

বুধবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীমা আখতার জানান, সন্ত্রাসীদের হামলা থেকে এক যুবককে বাঁচাতে ব্যর্থ হওয়ায় দায়িত্বে অবহেলা ও অদক্ষতার অভিযোগে খাইরুলকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটি পুলিশ সদর দপ্তরে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিভাগীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে ২৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

প্রসঙ্গত: গত ১৪ জানুয়ারী একটি ধর্ষণ মামলার তদন্তে সহযোগিতার জন্য আব্দুল আলীম নামের এক যুবককে শহরের গাছপাড়া এলাকায় ডেকে নেন সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম। কথা বলা শেষে মামলার আসামিপক্ষের অনুসারী সন্ত্রাসীরা যুবক আলীমের ওপর আক্রমণ করে পিটিয়ে আহত করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ না নিয়ে খাইরুল ইসলাম ঘটনা স্থল থেকে চলে যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ।

অপরদিকে, ঘটনার পর আহত যুবক আলীমের স্ত্রী বাদি হয়ে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com