বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নির্বাচনে জয়ী হলে সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকবো : ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কালের খবর

নির্বাচনে জয়ী হলে সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকবো : ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

নির্বাচনে জয়ী হলে সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, আজ নানা দুর্ভোগে নগরবাসী, বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত। তাদের নিয়ে কাজ করার সুযোগ আছে। আমাকে পরীক্ষা করে দেখুন, আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তাপস।শেখ ফজলে নূর তাপস বলেন, তিন মেয়াদে ঢাকা-১০ আসনের জনগণ আমায় আলিঙ্গন করে রেখেছেন। আমার আসনটি দক্ষিণ সিটি এলাকার অংশ। আমি ঢাকা-১০ আসনে আমার সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই দক্ষিণ সিটিতে। ‘নগরবাসী আমায় সু্যোগ দিলে আমি তাদের সেবক হয়ে কাজ করবো। নানা সুবিধা থেকে বঞ্চিত নগরবাসীর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। এক্ষেত্রে সুশীল সমাজ, নগরবাসীর কাছে আহ্বান জানাবো আমাকে একবার পরীক্ষা করে দেখুন, সেবক হিসেবে পাবেন।’

ব্যাপক শোডাউন নিয়ে মনোনয়ন জমা দেওয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন কিনা? জানতে চাইলে তিনি বলেন, আজ একই সময়ে মেয়র ও কাউন্সিলরা মনোনয়নপত্র জমা দিতে আসছেন। এ অবস্থায় অনেক মানুষের সমাগম হয়েছে বটে। তবে আমরা আচরণ বিধি মেনে চলছি, আমাদের কেন্দ্রীয় কিছু নেতারা এসেছেন আমার সঙ্গে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com