বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জুলাই থেকে বকেয়া বেতন ভাতাসহ পাটকল শ্রমিকদের মজুরি দেয়া হবে : পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। কালের খবর

জুলাই থেকে বকেয়া বেতন ভাতাসহ পাটকল শ্রমিকদের মজুরি দেয়া হবে : পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। কালের খবর

কালের খবর রিপোর্ট :

আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বৃহস্পতিবার রাতে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ২০১৫ সালের জুলাই থেকে বকেয়া বেতন ভাতাসহ পাটকল শ্রমিকদের মজুরি দেয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও দুই মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

অপরদিকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নেন।

প্রসঙ্গত, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সারা দেশে গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিল, ধর্মঘট ও অনশন করে আসছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com