শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণে নতুন নেতৃত্ব। কালের খবর

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণে নতুন নেতৃত্ব। কালের খবর

কালের খবর রিপোর্ট :

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরে শেখ বজলুর রহমানকে সভাপতি ও এসএম মান্নান কচিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আবু আহম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী,  লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই সিটি কমিটির পুরনো সভাপতি-সাধারণ সম্পাদক কাউকেই নতুন করে দায়িত্ব দেয়া হয়নি। এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিদায়ী কমিটিতে ঢাকা উত্তরে সভাপতি ছিলেন সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন আরেক সংসদ সদস্য সাদেক খান। দক্ষিণে সভাপতি ছিলেন হাজী আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহে আলম মুরাদ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com