শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর
২০১৮ সালে বিশ্বকাপের টিকিট কিনতে অনলাইনে ২৩ লাখ আবেদন

২০১৮ সালে বিশ্বকাপের টিকিট কিনতে অনলাইনে ২৩ লাখ আবেদন

কালের খবর নিউজ:

২০১৮ ‘বিগেস্ট শো অন দ্য আর্থ’ কিছু দিনের মধ্যেই রঙ ছড়াবে রাশিয়ার সবুজ মাঠে। এ নিয়ে ভক্ত ও দর্শকদের মধ্যেও চড়ছে উন্মাদনার পারদ। এই বিশ্বকাপের ‘বিগ শো’ ম্যাচগুলো দেখতে এরি মধ্যে অনলাইনে ২৩ লাখের বেশি টিকিট ক্রয়ের আবেদন জমা পড়েছে।৫ ডিসেম্বর থেকে বিশ্বকাপের ৬৪ ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রয়ের আবেদন গ্রহণ শুরু হয়। এই আবেদন প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘দ্বিতীয় ধাপে টিকিট কেনার জন্য মাত্র দুই সপ্তাহে ২৩ লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে রাশিয়ানরাই সবচেয়ে বেশি এগিয়ে। এর পর টিকিটের আবেদনকারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু, ব্রাজিল, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, মিশর এবং চিন।’৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তবে অনলাইনে আবেদন করলেই টিকিট নিশ্চিত করা হবে না। ম্যাচ, ভেন্যু এবং টিকিট সংখ্যার ওপর নির্ভর করে বন্টন করা হবে। যদি টিকিটের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে যায়, সে ক্ষেত্রে লটারি করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com