শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে পাহাড় কাটতে গিয়ে এক শিশুসহ ৩জন নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে পাহাড় কাটতে গিয়ে এক শিশুসহ ৩জন নিহত

কালের খবর নিউজ:

শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকায় পাহাড় কাটতে গিয়ে চাপা পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সাকিব (১০), শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন জানান, শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড এলাকায় আমির আলী ও দিদার পাহাড় কাটতে যায়। এ সময় ওপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এতে আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব চাপা পড়ে। এতেই তাদের মৃত্যু হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com