বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাত্র ৭ বছরের আবু তালহা সাড়ে ৩ মাসে হিফজ করল পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা। কালের খবর

মাত্র ৭ বছরের আবু তালহা সাড়ে ৩ মাসে হিফজ করল পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা। কালের খবর

কালের খবর ডেস্ক :
রাজধানীর বারিধারা নতুন বাজার, মাদানি এভিনিউ সংলগ্ন মারকাযুল কুরআন ঢাকার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ আবু তালহা মাত্র ১০৫ দিনে পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা হিফজ শেষ করেছে। এতে কুরআন শরিফের অলৌকিকতা প্রকাশের পাশাপাশি নিজেকে বিস্ময় বালক হিসেবে নাম লেখাল তালহা। ছেলেটির বয়স মাত্র ৭ বছর ৬ মাস। সে এতটাই মেধাবী যে প্রতিদিন সর্বনিম্ন ৫ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ এক পারা পর্যন্ত সবক দিয়েছে।

গত ৩১ জুলাই সে খতম শেষ করে। মারকাযের হিফজ বিভাগের প্রধান হাফেজ আবু হুরায়রা বলেন, ছেলেটি অসম্ভব মেধাবী, এমন মেধা সবার হয় না। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আনোয়ার হোসাইন রাজী জানান, ছেলেটির বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার গোড়াইল গ্রামে। তার বাবা হাবিবুর রহমান ও মা হুসনে আরা বেগমের তিন সন্তানের মধ্যে সবার বড় এই বিস্ময় বালক।

মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে বরাবরই সুনামের শীর্ষে রয়েছে। বেফাক বোর্ডে স্ট্যান্ডসহ প্রতিটি পরীক্ষাতেই ভালো রেজাল্ট করে আসছে। গত বোর্ড পরীক্ষায় এই মাদরাসার শত ভাগ ছাত্র স্ট্যান্ড করেছে। সেরা হাফেজ ফাউন্ডেশন আয়োজিত হিফজ প্রতিযোগিতায় এই মাদরাসাছাত্র হাফেজ সাব্বির শীর্ষ স্থান অর্জন করে গত রমজানে চ্যানেল ২৪ টিভিতে তেলাওয়াত করে।

এ ছাড়াও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতাসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় এ মাদরাসার ছাত্ররা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনসহ বহু পুরস্কার অর্জন করেছে। বিজ্ঞপ্তি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com