শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নাটোরে দিনে দুপুরে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। কালের খবর

নাটোরে দিনে দুপুরে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা। কালের খবর

নাটোর প্রতিনিধি, কালের খবর : নাটোরে বড়াইগ্রামে দিনে দুপুরে গুলি করে আমিন হোসেন নামের এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন মুকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে ধানাইদহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, ‘আমিন হোসেন বিকেলে ৫টার দিকে তার নিজের পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। এসময় তিনজন সন্ত্রাসী আমিনের পথরোধ করে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আমিন হোসেনের মৃত্যু হয়। তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ওসি বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com