শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে তিন ডিবি পুলিশ আটক। কালের খবর

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে তিন ডিবি পুলিশ আটক। কালের খবর

কালের খবর রিপোর্ট :

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মোহসিন বাবু (৩৯), মঞ্জু রহমান (৩৩) ও খোকন (৩৬)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, ব্যাংকটাউন বটতলা এলাকায় কয়েকদিন আগে মোহসিন বাবুসহ কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে রাজিবুল রহমান নামে এক ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে সোমবার গভীর রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ব্যবসায়ী রাজিবুল রহমানের ফার্মাসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিন বাবুসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। তাদের সঙ্গে থাকা বাকি দুই জন দৌঁড়ে পালিয়ে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আটক তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com