রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরনে ও ঘাতক ড্রাইভারের বিচারের দাবিতে তাড়াইলে মানববন্ধন। কালের খবর

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরনে ও ঘাতক ড্রাইভারের বিচারের দাবিতে তাড়াইলে মানববন্ধন। কালের খবর

তাড়াইল থেকে ওয়াসিম সোহাগ, কালের খবর  :
অদক্ষ ড্রাইভারের উদাসীনতায় ঝড়ে যাচ্ছে একে একে তাজা প্রান। চলার পথে আমরা কতইনা অসহায়। আজ বেলা ৪ ঘটিকায় জাওয়ার ইউপির বিল্ডিং নির্মান শ্রমিক ইউনিয়নের ব্যানারে নিহত দুইজন ও গর্ভবতী মৃত্যুপথযাত্রী সালমা সহ অন্যদের গুরুতর আহত করায় ঘাতক ড্রাইভারে বিচারের দাবিতে তাড়াইলে মানববন্ধন অনুষ্টিত হয়।
জানা যায়, গতকাল জিয়াউর রহমান (৪০) পিতা মৃত আঃ মালেক গ্রাম জাওয়ার তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে যাওয়ার পথে গৌরিপুর উপজেলার কলতাপাড়া নামক স্হানে বেলা ১ঃ৩০ মিনিটের দিকে ঘাতক ট্রাকের সংঘর্ষে নিহত হয়। এঘটনায় সি,এন,জিতে থাকা তাড়াইল উপজেলার পাইকপড়া গ্রামের মৃত ওয়াফিজ মিয়ার পুত্র আফতু মিয়া মৃত্যুেবরন করেন।
আহতদের ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো জানা যায় নিহত জিয়াউর রহমানের অন্তঃসত্ত্বা স্তী সালমার পেটেরবাচ্ছা মারা যায়। নিহতদের স্মরনে আজ তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্টিত হয়।মানবন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম শাহীন বলেন – দেশে অদ্ক্ষ ড্রাইভারে পরিমান দিন দিন বেড়েই চলেছে, তাদের এই অদক্ষতার কারনেই প্রতিনিন নিষ্পাপ মানুষগুলো নিহত হচ্ছে।
ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ বলেন, প্রশিক্ষন বিহীন ড্রাইভারদের উদাসীনতায় একের পর এক তাজাপ্রান ঝরে পড়ছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জাওয়ার ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, ফিটনেস বিহীন গাড়ী ও মাতাল ড্রাইভারের কারনে এ রকম দূর্রঘটনা হচ্ছে। মানববন্ধনে আরো ছিলেন উপচেলা বিল্ডিং নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সহ এলাকাবাসী। উল্লেখ্য নিহত জিয়াউর রহমান জাওয়ার বিল্ডিং নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com