বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে রেলপথমন্ত্রী দুঃখ প্রকাশ । কালের খবর

ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে রেলপথমন্ত্রী দুঃখ প্রকাশ । কালের খবর

কালের খবর রিপোর্ট : 

ঈদযাত্রায় প্রথম দিনই ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ১৮টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এগুলোর মধ্যে কিছু সমস্যার কারণে চারটি ট্রেন সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। এ জন্য আমি দুঃখিত। কাল থেকে এই সমস্যা হবে না।’

রেলমন্ত্রী বলেন, চাকরির উদ্দেশ্যে প্রায় দুই কোটি মানুষ ঢাকায় বাস করে। গ্রামে ঈদ করতে তাঁরা বাড়ি যাবেন। এ জন্য অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। তিনি বলেন, ‘আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি। এই সমস্যাগুলো ভবিষ্যতে থাকবে না।’

তিনি বলেন, বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে দেশের রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের করা হবে। তিনি বলেন, ‘যদিও আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা পিছিয়ে যেতে চাই না; বরং বিভিন্ন সুবিধা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগের বছরগুলোর তুলনায় আমরা যাত্রীদের হয়রানি কিছুটা কমাতে পেরেছি। এ বছর আমরা ই-টিকেট ব্যবস্থা চালু করেছি।’

শুক্রবার রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সকাল ৬ টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটি সোয়া ৮টায় স্টেশন ছাড়ে।

উত্তরবঙ্গের আরেকটি ট্রেন রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি দুপুর ১ টার পরে ছেড়ে যাবে বলে জানানো হয়েছে। এছাড়া লালমনি এক্সপ্রেসও প্রায় ৭ ঘণ্টা দেরি করবে বলে স্টেশন সূত্র বলছে।

এ দিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ৩৭টি আন্তঃনগর ট্রেন। এরমধ্যে উত্তরবঙ্গের ট্রেনের সিডিউল বিপর্যয় বেশি দেখা যাচ্ছে।

আগামী ৫ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। সব ট্রেন মিলিয়ে দিনে ৩০ হাজার টিকিট মোবাইলে অনলাইন ও কাউন্টারে বিক্রি হয়েছে।

ঈদের আগে ৩ জুন ( সোমবার) ঈদের আগে সবশেষ কর্মদিবস। এর আগে আজ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার শবে কদরের ছুটি। ৪ থেকে ৬ জুন বা মঙ্গল থেকে বৃহস্পতিবার ঈদের ছুটি। এরপর ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com