বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
২৯০ মার্কিন গোয়েন্দা গ্রেপ্তার: ইরান। কালের খবর

২৯০ মার্কিন গোয়েন্দা গ্রেপ্তার: ইরান। কালের খবর

আন্তর্জাতিক ডেস্ক, কালের খবর  :

ইরানসহ বিভিন্ন দেশে ২৯০ জন মার্কিন গোয়েন্দাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সদস্য বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম মাহমুদ আলাভি।শুক্রবার তেহরানে এক ভাষণে এ তথ্য জানান তিনি।

আলাভি বলেন, বিভিন্ন বন্ধুপ্রতীম দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্টদের শনাক্ত করার পর ওই সব দেশের সরকারকে এ বিষয়ে তথ্য দিয়েছে ইরান। দ্বিপক্ষীয় সহযোগিতায় সিআইএর সঙ্গে ওই সব ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়। এর ফলে সিআইএ বিস্মিত হয়ে পড়ে এবং আমেরিকা এ সংক্রান্ত ব্যর্থতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, আমেরিকার একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এই ব্যর্থতাকে ১১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের গোয়েন্দাদের বিরুদ্ধে ইরান একই ধরনের সফলতা পেয়েছে দাবি করেন তিনি। আলাভি বলেন, গোয়েন্দা ক্ষেত্রে এসব সফলতা সম্পর্কে বিস্তারিত তথ্য অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com