বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আগামী ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

আগামী ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

কালের খবর নিউজ:

আগামী ১২ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে।১৫ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।৪ দিন বিরতির পর একই স্থানে আগামী ১৯ জানুয়ারি শুক্রবার দ্বিতীয় ধাপের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। আর তা ২১ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।ওই দিন মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি, কল্যাণ ও ভ্রাতৃত্ববোধ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে দু’পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে।টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ৫২তম বিশ্ব ইজতেমা ভালভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন, গাজীপুর জেলা প্রশাসক ও গাসিক মেয়র একাধিকবার ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এই বছর ২ ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবে দেশের ৩২টি জেলার মুসল্লিরা। টঙ্গী বিশ্ব ইজতেমার অয়োজক কমিটি সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হয়।
২০১৬ সাল থেকে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং জায়গা কম থাকায় ৬৪ জেলার মুসল্লিদের ৪ ভাগে ভাগ করা হয়েছে। প্রতি বছর ৩২ জেলার মুসল্লি ২ ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেন। অন্য ৩২ জেলার মুসল্লি আগামী বছর অংশ নেবেন। ২০১১ সালের আগে প্রতি বছর এক ধাপেই অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা।
জানা গেছে,২০১৮ সালের বিশ্ব ইজতেমায় ঢাকা, শেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, সিলেট, চট্টগ্রাম, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি, পঞ্চগড়, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকোনা, নরসিংদী, কুমিল্লা, কুড়িগ্রাম, রাজশাহী, ফেনী, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা এবং পিরোজপুর জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com