শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
সাংবাদিকতা আমার পরিবার আর সাহিত্য আমার হার্ট ॥ জুঁই। কালের খবর

সাংবাদিকতা আমার পরিবার আর সাহিত্য আমার হার্ট ॥ জুঁই। কালের খবর

কালের খবর রিপোর্টার, দিনাজপুর ॥ বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই বলেন, সাংবাদিকতা আমার পরিবার আর সাহিত্য আমার হার্ট। আমার সাহিত্যকর্মই আমাকে মর্যাদায় এনেছে। আমাকে এমপি করার অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুঁই এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।

এমপি এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুঁই আর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন তার সাথে আমি একমত। কেউ যেন আমার নাম ভাঙ্গিয়ে বা আমার কাছে অবৈধ্য ফয়দা লুটার চেষ্টা করে তাকে আমি ছাড়ব না। প্রয়োজনে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবো। দিনাজপুর জেলার ছয়টি এমপি ভাইয়ের মধ্যে আমি এক বোন। কার সাথে আমার প্রতিযোগীতা নেই। আগামীতে সাহিত্য চর্চার উন্নয়নের ক্ষেত্রে দিনাজপুর প্রেসক্লাবের মাসিক সাহিত্য সভার মাধ্যমে দিনাজপুরের সমস্ত কবি সাহিত্যিকদের লেখা একটি উন্নত কাব্যগ্রন্থ প্রকাশ করব।

প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, আমার বিশ্বাস হুইপ ইকবালুর রহিম এমপি’র সাথে সু-সর্ম্পক রেখে এমপি জুঁই দিনাজপুরবাসীর উন্নয়নে যথেষ্ট অবদান রাখবেন। এসময় দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ ফুলের তোড়া দিয়ে এমপি এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুঁইকে সংবর্ধনা জানান। এমপি জুঁই তার লেখা কবিতা সম্বিলিত একটি পোষ্টার প্রেসক্লাবে সংরক্ষনের জন্য সভাপতির হাতে তুলে দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com