শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
কিশোরীকে নগ্ন করে অমানুষিক অত্যাচারের ভিডিও করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। কালের খবর

কিশোরীকে নগ্ন করে অমানুষিক অত্যাচারের ভিডিও করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। কালের খবর

কালের খবর,আন্তর্জাতিক ডেস্ক :- ১৭ বছরের এক কিশোরীকে নগ্ন করে অমানুষিক অত্যাচারের ভিডিও করার অভিযোগ উঠেছে তারই প্রেমিকের বিরুদ্ধে। দ্বাদশ শ্রেণীর ছাত্র ১৯ বছরের অভিযুক্ত যুবকটি কিশোরীটির শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঘাতও করে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের লোয়ার ট্যাঙ্ক বাঁধ এলাকার ডি বি আর মিল সংলগ্ন একটি নির্জন জায়গায়। কিশোরীটির পরিবার থানায় অভিযোগ জানানোর পর বিষয়টির কথা প্রকাশ্যে আসে।

হায়দরাবাদ সেন্ট্রাল জোনের ডিসিপি পি বিশ্ব প্রসাদ বলেন, ‘৩ মার্চ রাতে ডোমালগুড়ার বাসিন্দা পলিটেকনিকের ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে ডিবিআর মিলের কাছে অভিযুক্তের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেসময় অভিযুক্ত যুবক অন্য ছেলের সঙ্গে কিশোরীটি সম্পর্ক তৈরি করেছে অভিযোগ জানিয়ে তাকে নগ্ন করে শারীরিক অত্যাচার চালায়। ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পুরো বিষয়টি ভিডিও করতে থাকে। অত্যাচারিত মেয়েটি কাঁদতে কাঁদতে তার কাছে তা থামানো অনুরোধ জানালেও সে কোন কথা শোনেনি।’

পরে সমস্ত ঘটনাটি অন্য এক বন্ধুকে জানায় মেয়েটি। ৬ তারিখ রাতে সেই বন্ধুটি আর চারজনকে নিয়ে এসে ডিবিআর মিলের কাছে আটক করে অভিযুক্ত যুবককে। মেয়েটির সঙ্গে দেখা করার জন্য ওই যুবক তখন ওখানেই দাঁড়িয়ে ছিল। যুবকটি আটক করে তার মোবাইলে থাকা মেয়েটিকে অত্যাচারের ভিডিও ডিলিট করেও দেওয়া হয়। কিন্তু, তার একটা কপি সোশ্যাল মিডিয়াতে ততক্ষণে ছড়িয়ে পড়েছে।

বর্তমানে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে কে বা কারা পোস্ট করল তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও শিশু নির্যাতন আইনে মামলাও দায়ের করা হয়েছে।

নির্যাতিত ওই কিশোরীটির অভিযোগ, অতীতে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। এরপর ৩ মার্চ জোর করে তার পোশাক খুলে মারধর করার সঙ্গে সঙ্গে সেগুলোর ভিডিও করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com