বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রেল দুর্ঘটনায় ৩জন নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রেল দুর্ঘটনায় ৩জন নিহত

কালের খবর নিউজ:

প্রথম যাত্রাতেই লাইনচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী ট্রেন।স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ডুপন্ট শহরের কাছে সিয়াটল-পোর্টল্যান্ড রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছে ১০০ জন।জানাগেছে, সিয়াটল থেকে পোর্টল্যান্ড পর্যন্ত রেলপথটি দ্রুতগামী রেল চলাচলের জন্য সম্প্রতি নির্মাণ করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির যাত্রার মধ্য দিয়েই গতকাল রেলপথটি উদ্বোধন হয়। ট্রেনটিতে ৭৭ যাত্রী ও সাতজন ক্রু ছিল।ট্রেনটির ১৪টি বগির মধ্যে ১৩টি ব্রিজের ওপর নির্মিত রেলপথ থেকে ছিটকে পাশের মহাসড়কের ওপর পড়ে। এ সময় রাস্তার ওপর থাকা পাঁচটি গাড়ি ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটিকে ব্রিজ থেকে ঝুলে থাকতেও দেখা যায়। এতে ওই গাড়িগুলোর চালকদের কয়েকজন আহত হন। এখনো পর্যন্ত সোমবারের দুর্ঘটনার কোনো কারণ মেলেনি বলে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিরাপত্তা বিভাগের (এনটিএসবি) পক্ষ থেকে জানানো হয়েছে। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com