শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ’‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ’। কালের খবর

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ’‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ’। কালের খবর

কালের খবর ডেস্ক :
পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতীয় বিমানবাহিনীর হামলার জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। এমনটি জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ।

আগামী ৭২ ঘণ্টা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। ফলে এই সময়ের মধ্যে কী ঘটবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে শেখ রশিদ ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি শত্রুর চোখে পাকিস্তানের দিকে তাকায় তাহলে ভারতের চোখ তুলে নেয়া হবে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের ওই মন্ত্রী বলেন, ‘আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি যুদ্ধ হয় তাহলে এটাই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ। ’

এদিকে, ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলার জেরে ইসলামাবাদ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল।

ইসলামাবাদের এ ঘোষণার পরপর নয়া দিল্লি থেকে ৪৭টি ফ্লাইট বিঘ্নিত হয়। মুম্বাই থেকে ১৬টি ফ্লাইট সময় মতো ছেড়ে যেতে পারেনি।

পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারছে না ভারতের কোনো বিমানও।

এতে বিপাকে পড়েছেন নিয়মিত যাত্রীরা। ভারতে এয়ার কানাডা বাতিল করেছে তাদের সেবা। থাই এয়ারওয়েজ ভারত থেকে ইউরোপে চালানো ফ্লাইটগুলো বন্ধ রেখেছে।
এছাড়া বন্ধ রয়েছে, কাশ্মীরের লেহ, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, পাঞ্জাবের অমৃতসর, দেরাদুনসহ বেশ কয়েকটি বিমানবন্দর। অন্যদিকে লাহোর এয়ারপোর্টের ম্যানেজার জানান, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, শিয়ালকোট এবং ইসলামাবাদের সব ফ্লাইট বাতিল করেছেন তারা। এমনকি চীনের গুয়াংজু থেকে আসা একটি ফ্লাইটকে ফেরত পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com