শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
উচ্ছেদ আতঙ্কে টাঙ্গাইলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা। কালের খবর

উচ্ছেদ আতঙ্কে টাঙ্গাইলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা। কালের খবর

টাঙ্গাইল থেকে আবু সাইদ, কালের খবর :

টাঙ্গাইলের মধুপুর গড়ে গারো ও কোচসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা বসবাস করলেও ভূমির অধিকার না পাওয়ায় উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে তাদের। সম্প্রতি ইকো ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসায় নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। সমস্যা সমাধানে ভূমির মালিকানা বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা। ভূমির অধিকার না পাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের মধুপুর শালবনের হাজার-হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসী।
দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন-সংগ্রাম হলেও কোনো কাজ না হওয়ায় উচ্ছেদ আতঙ্কে রয়েছেন তারা। তিন বছর আগে মধুপুর গড়ের বিশাল এলাকা সরকার সংরক্ষিত বনভূমি ঘোষণা করায় এবং সম্প্রতি ইকো ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসায় নতুন করে উচ্ছেদ আতঙ্ক দেখা দিয়েছে তাদের মাঝে। যুগের পর যুগ ধরে বসবাস এবং জমিজমা ভোগদখল করলেও বেচাকেনা করতে না পারায় নানা সমস্যায় রয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ যেসব এলাকায় তাদের জমিজমা রয়েছে, সেসব স্থানেই বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, আমাদের দাবি সরকার যেন এই ভূমির আইনগত স্বীকৃতি আমাদের দেন। এদিকে যে সমস্ত এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করছে সে এলাকাগুলো সনাক্ত করে তা তাদের মালিকানায় বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়ার দাবি জানিয়েছেন তাদের নেতারা।
বাংলাদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তুষার দারিং বলেন, সরকার যদি জমির ব্যবস্থা করে দিতে পারে তবে সেখানে আদিবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তবে উপজেলা ও জেলা প্রশাসনের র্শীষ কর্মকর্তারা বলছেন, মধুপুরের বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাউকে যেন উচ্ছেদ করা না হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, সাত বছর আগে একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই এলাকাকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়েছে। তবে তার মানে এই নয় যে এই বনভূমির ভিতরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যে মানুষেরা আছে তাদেরকে উচ্ছেদ করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রণালয় ও বন মন্ত্রণালয়ের আন্তঃ মন্ত্রণালয়ে সভা হয়েছে। মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পেলেই আমরা এই জটিলতাগুলো নিরসন করতে সক্ষম হবো। মধুপুরের ২০ হাজার ১শ ৯২ একর বনভূমির মধ্যে ২০১৬ সালে ৯ হাজার ১শ ৪৫ একর সংরক্ষিত বনভূমি ঘোষণা করে সরকার। এই অঞ্চলে গারো, কোচ, বর্মণসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com