বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নাগরিকদের দ্রুত সেবা দিতে টহল পুলিশের গাড়িগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। কালের খবর

নাগরিকদের দ্রুত সেবা দিতে টহল পুলিশের গাড়িগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

নাগরিকদের আরও দ্রুত সেবা দিতে টহল পুলিশের গাড়িগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। এর ফলে কোন গাড়ি কোথায় আছে, তা এখন সদর দপ্তরে বসেই কম্পিউটারের মনিটরে দেখা যাবে।

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ কর্তৃপক্ষের উদ্যোগে এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
জানা গেছে, টহল পুলিশের গাড়ির সঙ্গে একটি তারবিহীন বৈদ্যুতিক যন্ত্রাংশ (ডিভিাইস) সংযুক্ত করা হবে। সংযুক্ত করা ওই যন্ত্রাংশটির নাম মোবাইল ডাটা টার্মিনাল (এমডিটি)। এই ডিভাইসের মাধ্যমেই সদর দপ্তরে বসেই গাড়ির গতিবিধি ও অবস্থান জানা যাবে।

আর এই মনিটরিং ব্যবস্থা চালু হলে যারা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাইবেন তাদের দ্রুত সহায়তা দেওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ‘জাতীয় সেবা’র পুলিশ কর্মকর্তারা।

এ ব্যাপারে জাতীয় জরুরি সেবা বিভাগের পুলিশ সুপার মো. তবারক উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বের অন্যান্য রাষ্ট্রে জরুরি সেবা প্রদানকারী পুলিশ গড়ে পাঁচ মিনিটের ভেতরে কলারের কাছে পৌঁছায়। সেখানে আমাদের গড়ে ২৫/৩০ মিনিট সময় লাগে ভিকটিমের কাছে পৌঁছাতে। এই সময় কমিয়ে আনতেই প্রতিটি থানার গাড়িতে এমডিটি ডিভাইস সংযুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে মেট্রোপলিটনের প্রতিটি থানার একটি করে গাড়িতে এমডিটি দেওয়া হবে।

ধীরে ধীরে এই সংখ্যা বাড়ানো হবে। ’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com