মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
৪২ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার : আটক দুই

৪২ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার : আটক দুই

কালের খবর প্রতিবেদন  : ফতুল্লায় দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে বিপুল পরিমান জালনোটসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-২।

তাদের কাছ থেকে ৪২ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মামুন ইসলাম (২১) ও কমলা বেগম (২৫)। এদের দুজনেরই বাড়ি বাগেরহাট জেলায়।

অভিযান শেষে র‌্যাব- ২ এর এএসপি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরের বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ৪২ লাখ জাল টাকাসহ তৈরিতে ব্যবহৃত ৫টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি ড্রাইপ্লেট, বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ ও কার্টিজ জব্দ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com