বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে

 

 

 

কালের খবর প্রতিবেদন :
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি, ও ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। কোটা সংস্কারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

অ্যাম্বুলেন্স ছাড়া সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে তীব্র আকার ধারণ করেছে যানজট। সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন তারা। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সোনারগাঁও ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গ্রীন রোড ও পান্থপথ মোড় অবরোধ করেন।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, অতিদ্রুত কোটা সংস্কার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।

তিনি এসময় আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর অপর এক শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না। সরকারকে আমাদের প্রাণের দাবি মেনে নিতে হবে। এর আগে মঙ্গলবার আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন সড়ক অবরোধ করেন।

দৈনিক কালের খবর -/১১/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com