বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিগারেট না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

সিগারেট না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলায় সিগারেট না দেয়ায় বাবাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দুপুরে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছেলেকে আটক করেছে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর ২ টার দিকে বাবা বসই মিয়ার কাছে সিগারেট চায় ছেলে আক্তার মিয়া। বসই মিয়া সিগারেট দিতে অসম্মতি জানালে পাশে থাকা কোদাল দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি পেটান আক্তার। কোদালের আঘাত মাথায় পড়লে গুরুতর আহত হন বসই মিয়া। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ জানান, ছেলেকে আটক করা হয়েছে। পরিবারের লোকজন বলেছে আক্তার মিয়া দীর্ঘ দিন থেকে মানসিক রোগে ভুগছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com