বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
জুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

জুলাইয়ের মধ্যে ৫ সিটিতে নির্বাচন

কালের খবর প্রতিবেদক : আগামী জুলাই মাসের মধ্যেই রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। স্থানীয় নির্বাচন দফতর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি।

সিইসি বলেন, এরই মধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সব প্রস্তুতি। এ পাঁচ সিটির ভোট নিয়ে সরকারের মতামত চেয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

সেই সঙ্গে সীমানা, ওয়ার্ড বিভক্তি, আদালতের আদেশ প্রতিপালনসহ নির্বাচনের বিষয়ে সব অগ্রগতিও স্থানীয় সরকার বিভাগের কাছে জানতে চেয়েছে ইসি।

২০১৩ সালের ১৫ জুন একযোগে ভোটগ্রহণ হয়েছিল চার সিটিতে। তার ২০ দিন পরেই ছিল গাজীপুর সিটির নির্বাচন। এ ৫ সিটিরই মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ একেবারে শেষের দিকে। পাঁচ সিটির মধ্যে গাজীপুরের মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। এরপর খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেট ৮ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর। আগে এসব সিটির নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার হবে দলীয় প্রতীকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com