বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রিটেনে মুসলিমবিরোধী দলের ফেসবুক বন্ধ: তেরেসা মে’র অভিনন্দন

ব্রিটেনে মুসলিমবিরোধী দলের ফেসবুক বন্ধ: তেরেসা মে’র অভিনন্দন

 

 

কালের খবর ডেস্ক :
ব্রিটেনের একটি মুসলিমবিরোধী দলের সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্রিটেন ফার্স্ট’ নামের এই দলটি একাধিকার ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করেছে।

এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে হাউস অব কমন্স-এ ফেসবুকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে ধর্মীয় নিপীড়নের অভিযোগে ‘ব্রিটেন ফার্স্ট’-এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়।
এই দলের ফেসবুক পেজকে ২০ লক্ষেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘এখন ‘ব্রিটেন ফার্স্ট’-এর নেতারা স্বনামে বা বেনামে নতুনভাবে কোনো পেজও চালু করতে পারবেন না। ওই সংগঠনের ফেসবুক পাতায় যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে।

এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে হাউস অব কমন্স-এ ফেসবুকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘ব্রিটেন ফার্স্ট’ একটি নীচ এবং বিদ্বেষপূর্ণ সংগঠন’।

প্রসঙ্গত, ‘ব্রিটেন ফার্স্ট’-র ফেসবুক পাতায় এই দলের একজন নেতার ছবিতে লেখা ছিল: ‘আমি মুসলমানবিরোধী এবং এর জন্য আমি গর্বিত।

‘ আরেকটি ছবির ক্যাপশনে মুসলমানদের পশুর সাথে তুলনা করা হয়েছে। সেখানে বেশকয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে যার উদ্দেশ ছিল মুসলমানদের সম্পর্কে যাতে বিদ্বেষপূর্ণ মন্তব্য পোস্ট করা যায়।
সূত্র: বিবিসি
কালের খবর-/১৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com