বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর

কল্প কবি

কল্প কবি

শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ  

এইতো আমি কল্প কবি,
আঁকছি নব গল্প ছবি।
নতুনত্বের ছোঁয়া দিয়ে,
যাইরে আমি লোক হাসিয়ে।
আমার কাছে আছে ঠিকতো-
টক-ঝাল আর মিষ্টি-তিক্ত।
আমার লেখায় কেউবা হাসে,
কেউবা সুখের স্রোতে ভাসে।
কেউবা আবার যায়রে ক্ষেপে,
সত্য কথা বললে মেপে।
কেউবা আমার তারিফ রটে,
কেউ হয়ে যায় ভক্ত বটে।
কেউবা কিছু লিখতে বলে,
কেউবা ফের টানে কোলে।
কেউবা আমার কবিতা খুলে,
যায় হারিয়ে রসাতলে।
কেউবা কিছু পড়ে আমায়,
লিখতে আরো উৎসাহ দেয়।
কেউবা আমায় ভালোবেসে,
কথার দুয়ার খুলে বসে।
কেউবা আবার পাগলপারা,
আমার ডাকে দিয়ে সাড়া।
কারো আমি সঙ্গ পেয়ে,
লিখি অনেক কিছু নিয়ে।
কেউবা আমার সঙ্গে থেকে,
অনেক কিছু নেয়রে শিখে।
কেউবা আমায় নিন্দা করে,
দেখি তখন চিন্তা করে;
তার আমি কি করেছি ক্ষতি!
আসলে তা নয়রে ব্রতী।
আমি তো এক শান্ত ছেলে,
তাইতো বলে সুযোগ পেলে।
যাকনা বলে নিন্দুকেরা,
শান্তি যদি পায়রে তারা।
আমিও তবে শান্তি পাবো,
যেদিন বিরল হারিয়ে যাবো।
আমার কথা বলবে সেদিন,
কথায় কাজে থাকবোনা ঋণ।
হবো আমি সাম্যবাদীর,
অন্যতম এক মহা-বীর।
কল্পনাতে বাঁচবো আমি,
সবার কাছে হয়ে দামী।
বঙ্গ নভের নব রবি,
এইতে আমি কল্প কবি।

 

 

 

 

নাইমুল ইসলাম নাইম,গোপালগঞ্জ,কালের খবর /১৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com