বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি

কালের খবর প্রতিবেদক : বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

বুধবার (১৪ মার্চ) আন্দোলনকারীরা হাইকোর্টের সামনে অবস্থান নিলে এ ঘটনা ঘটে।এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে হাজারের বেশি চাকরি প্রত্যাশী মিছিল শুরু করে।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট চত্বরে গেলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এসময় সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা।
পরে পুলিশ তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সূত্র জানায়, রমনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬৩ আন্দোলনকারীকে আটক করে।
ডিএমপির রমনা বিভাগের উপ- কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, হাইকোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তারা অবস্থান নেয়। তাদের বার বার  রাস্তার একপাশে অবস্থান নিতে বলা হলেও  তারা রাস্তা ছাড়েনি। সে কারণে টিয়ারশেল ছুড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com