বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাস্তা বন্ধ করে সমাবেশ করলে পুলিশ হস্তক্ষেপ করবেই’..সেতুমন্ত্রী

রাস্তা বন্ধ করে সমাবেশ করলে পুলিশ হস্তক্ষেপ করবেই’..সেতুমন্ত্রী

কালের খবর প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করে।

কিন্তু বিএনপি প্রেস ক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ, রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনি। আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না।


শুক্রবার সকালে নারায়াণগঞ্জের নতুন কোর্ট এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, পুলিশ পলাতক আসামিদের ধরেছে। এমনিতেই মামলার এসব আসামিরা পালিয়ে থাকে, আবার সভা সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে, এটা তো তাদের কাজ।

সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের এ সড়কের মতো সব সড়কেই ভালো মানের কাজ চলছে। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের জন্য শাস্তি থাকবে।

তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশিনের আরণবিধি মেনেই সব দলকে নির্বাচনী কর্মকান্ড চালাতে হবে।

জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের খবর -/৯/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com