বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চিফ হুইপকে হত্যাচেষ্টা অস্ত্রসহ যুবক আটক

চিফ হুইপকে হত্যাচেষ্টা অস্ত্রসহ যুবক আটক

কালের খবর প্রতিবেদক :জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজকে হত্যার চেষ্টার অভিযোগে মো. রনি (৩০) নামে এক যুবককে রাম দাসহ আটক করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটরিয়ামে চিফ হুইপের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

আটক রনি বাউফল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে বাউফল উপজেলা পরিষদের অডিটরিয়ামে বাউফল উপজেলা শিক্ষা কমিটির সভা চলাকালীন ওই যুবক (রনি) সভাকক্ষে চিফ হুইপের সঙ্গে কথা বলার জন্য কয়েকবার ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে সভায় তখন উপস্থিত ছিলেন আ স ম ফিরোজ। এক পর্যায়ে পুলিশকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে চিফ হুইপের কাছাকাছি যাবার চেষ্টা করলে চিফ হুইপের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় আটক ওই যুবকের কাছ থেকে একটি ধারালো রাম দা, গাঁজা, একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন এবং দুই হাজার টাকা জব্দ করা হয়।

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ৭ই মার্চ উপলক্ষে র্যালি এবং বিভিন্ন প্রোগ্রামের কারণে চিফ হুইপ সারাদিনই নেতাকর্মী দ্বারা পরিবেষ্টিত ছিলেন। দুপুরের পর যখন নেতাকর্মীরা বাড়ি ফিরে যান ঠিক তখনই এই ঘটনা। এটা গভীর একটি ষড়যন্ত্রের অংশ।

চিফ হুইপ আ স ম ফিরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই ওই যুবককে এখানে পাঠানো হয়েছে।

শিক্ষা কমিটির ওই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হকসহ শিক্ষা কমিটির অপর সদস্যরা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সম্ভাব্য সকল বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com