বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এরি নাম জীবন

এরি নাম জীবন

 

 

শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ

জীবন মানে সংগ্রামের এক রাজ পথেতে চলা,
জীবন মানে সকাল থেকে সন্ধ্যার একটি বেলা।
জীবন হলো ভূবন বৃক্ষের তুচ্ছ একটি পাতা,
কখন কেরে যাবে ঝরে কেউ জানেনা বার্তা।
জীবন হলো না লেখা এক বাস্তব উপন্যাস,
যার মাঝে সবি আছে সুখ-দুখ ও বিনাশ।
জীবন মানে মরণ সনে যুদ্ধ করে বাঁচা,
ভূবন নামের মহা বৃক্ষে জীবনটা পরগাছা।
জীবন হলো দমের গাড়ী দম ফুরালেই শেষ,
চিরতরে আপন হবে অচিন কালো দেশ।
জীবন হলো কচু পাতার একটি পানির ফোটা,
জীবন মানে মরণ পানে অজান্তে তার ছোটা।
জীবন মানে চাওয়া-পাওয়া নেইরে যার অন্ত,
জীবনটা কাঁর খুঁজেনা উত্তর থাকতে ভবে জ্যান্ত।
জীবন হলো পৃথ্বী ওয়ালার একটি খেলার পাত্র,
মরণ যাকে করতে আপন খুঁজে সদা সূত্র।
দুই হাতে আর দুই কাঁধেতে ভীষণ ভারী বোঝা,
মাথার উপর আরেকটি তার হাটতে পারেনা সোজা।
তবুও তাকে হাটতেই হবে নেই সাহায্যের জন,
এমন লোকের হালটি যেমন-
এরি নাম জীবন।

নাইমুল ইসলাম নাইম, গোপালগঞ্জ থেকে, কালের খবর :/৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com