বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর : 

দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে আসা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট। চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ছয় হাজার নয়শ পঞ্চাশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে কাভার্ড ভ্যানে করে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টের সামনে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ছয় হাজার নয়শ পঞ্চাশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা সেনা জোন। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য ১৪ লক্ষ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com