বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করল শাকিবের দল

পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করল শাকিবের দল

কালের খবর প্রতিবেদক : টালিউড সুপারস্টার শাকিব খান শুধু ভাল অভিনেতাই নয়,তিনি ভাল খেলোয়াড়ও বটে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানেই বাস্তবে ফুটবল খেলেন শাকিব। আরো উপস্থিত ছিলেন নির্মাতা, প্রযোজক, শিল্পীরা।

শুধুই খেলেননি, অধিনায়কের গুরুদায়িত্বও পালন করেছেন। মাঠের অন্যান্য খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন। ম্যাচ জয় করেছেন ৪ গোলে!

লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন। লাল-কালো রঙের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন ঢালিউডের এই তারকা।

শাকিবের দলের হয়ে আরও খেলেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ অনেকেই। হাড্ডাহাড্ডিভাবে শাকিবের নেতৃত্বে লাল জার্সি পরিহিত দল লড়াই করছে হলুদ জার্সি পরিহিত পরিচালকদের সঙ্গে।

পরিচালকদের দলে ছিলেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেক প্রমুখ।

অবশ্য নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর দুদলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। শাকিবের দলের গোলরক্ষক নায়ক আলেকজান্ডারের নৈপুণ্যে পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করে শাকিবের দল।

উল্লেখ্য উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনি অধিনায়ক শাকিবের হাতে পুরস্কার তুলে দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com