বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ ! ধর্ষণের ভিডিও ফেসবুকে

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ ! ধর্ষণের ভিডিও ফেসবুকে

শরীয়তপুর প্রতিনিধি,কালের খবর :জাজিরায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে কথিত প্রেমিক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম মিঠুন। ওই ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে লম্পট মিঠুন। লজ্জা-অপমানে ওই ছাত্রী কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।

ধর্ষিতার পিতা বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করেছেন।

জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ওই কলেজছাত্রীর পরিবারের অভিযোগ- স্থানীয় একটি কলেজে একসঙ্গে লেখাপড়ার সুযোগে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একই কলেজের ছাত্র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিঠুন। পরে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর দৃশ্য ভিডিও ধারণ করে। ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পুনরায় ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে ফেসবুকে ওই ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় ওই লম্পট। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মুন্সী বলেন, মিঠুনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পেয়ে তাকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। জাজিরা থানার ওসি এনামুল হক জানান, এ ব্যাপারে ওই কলেজছাত্রীর বাবা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুলকে আসামি করে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন।

কালের খবর -২২/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com