শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
গুরুদাসপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি থানায় মামলা। কালের খবর

গুরুদাসপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি থানায় মামলা। কালের খবর

 

মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. কালের খবর : মুনসুর রহমান নামের এক মাছচাষীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ৪৩ হাজার টাকা চাঁদা দাবি করেছেন তিন ব্যাক্তি। চাঁদা না দিলে মারধর, গ্রেপ্তার ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের হুমকিও দিয়েছেন অভিযুক্তরা। এ ঘটনায় গুরুদাসপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।

গতকাল সোমবার সকালে ভুক্তভোগি মাছচাষী বাদী হয়ে মাসুদ রানা, সুমন মোল্লা ও আব্দুস সালাম মোল্লাকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে মাসুদ রানা গুরুদাসপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে। অপর দুই অভিযুক্ত সুমন মোল্লা ও সালাম মোল্লা উভয়ে পিতা-পুত্র। তাদের বাড়ি উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। মাছচাষী মুনসুর রহমানও একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী মাছচাষী মুনসুর রহমান বলেন, ঝাউপাড়ার মাসুদ রানা ও শামীম রেজার ৭ বিঘা জলকরের একটি পুকুর লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছেন তিনি। পুকুরে বর্তমানে প্রায় ২০ লাখ টাকার মাছ রয়েছে। পুকুরটির সীমানা নিয়ে প্রতিবেশি সুমন মোল্লা ও সালামত মোল্লার সাথে তার মনোদ্বন্দ চলছিল। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে পুকুরে পানি দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই মাসুদ রানা নামের এক ব্যাক্তিকে পুলিশ সাজিয়ে তার পুকুরে আসেন সুমন ও সালামত। অবৈধভাবে বিদ্যুৎ নেয়ার অপবাদ দিয়ে বৈদ্যুতিক তার খুলে নেন সুমন। একপর্যায়ে টাকা না দিলে গ্রেপ্তার এবং মারধরের হুমকি দেন। ভয়-ভীতি দেখান বিষ প্রয়োগ করে মাছ নিধনেরও।

তিনি বলেন, অভিযুক্ত তিন ব্যাক্তি মিলে প্রায় ৪৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাৎক্ষণিক এতো টাকা জোগাড় করতে না পেরে পুলিশ পরিচয়দানকারি মাসুদকে প্রাথমিকভাবে ছয় হাজার টাকা দেন তিনি। রবিবার বাকি টাকা দেওয়ার কথা ছিল। বাকি টাকা পেতে বারবার ফোন করে ভয়-ভীতি দেখান পুলিশ পরিচয়দানকারি মাসুদ।

পুকুরের মালিক শামীম রেজা বলেন, পুলিশ পরিচয় দেওয়া মাসুদ রানার মোবাইল ফোনে তিনি কল দিয়ে জানতে পারেন মাসুদ পুলিশ সদস্য নন। পরে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com