শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মণিরামপুরে শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা। কালের খবর

মণিরামপুরে শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরের মণিরামপুর উপজেলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মিনহাজুল আবেদীনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেন। মিনহাজুল ঘরের ফ্যানের সাথে মাফলার জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
মিনহাজুল আবেদীন উপজেলার সালামতপুর গ্রামের স্কুল শিক্ষক ফারুক হোসেনের ছেলে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন ‘রোবোআড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৫-১৬ দিন আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে মণিরামপুরের গ্রামের বাড়িতে আসেন। মিনহাজুল আবেদীন তিন ভাইয়ের মধ্যে সবার বড়।
এদিকে খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ এদিন দুপুরে মিনহাজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, মিনহাজুল আবেদীনের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তার পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন, অতি মেধাবী হওয়ায় রোবট নিয়ে কাজ করতে যেয়ে তিনি মানসিক রোগী হয়ে গেছেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার কথা বলেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com