শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নওগাঁয় শিক্ষা সফরের বাস উল্টে নিহত ২, আহত ৪০

নওগাঁয় শিক্ষা সফরের বাস উল্টে নিহত ২, আহত ৪০

নওগাঁ প্রতিনিধি, কালের খবর :

নওগাঁয় শিক্ষা সফরের একটি বাস উল্টে এক অভিভাবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাইপাস সড়কে তুলশীগঙ্গা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাখরা গ্রামের গুলজার আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫)।

এদিকে দুর্ঘটনার পর আহতের উদ্ধার করে ২৮ জনকে নওগাঁ সদর হাসপাতালে ও চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার পাশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকার ব্রাইট ফিউচার একাডেমী নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ৭০ জন একাটি বাস নিয়ে নওগাঁয় শিক্ষা সফরে আসে। তারা নওগাঁর শখের পল্লী বিনোদন কেন্দ্র ভ্রমণ শেষে পাশের ডানা পার্কে যাচ্ছিল। পথে তুলশীগঙ্গা ব্রিজের কাছে বাসটি ঘুড়ানোর সময় সড়কের পাশে গভীর খাদে উল্টে যায়।

নওগাঁ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ সহকারী পরিচালক এস এম মুরশেদ জানান, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা উদ্ধার চালান তারা।

তিনি আরো জানান, বাসের চাপা পড়ে ঘটনাস্থলেই শিক্ষার্থীর অভিভাবক লিটন হোসেন ও শিক্ষা সফরের বাবুর্চি জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শিক্ষার্থী আসিফ (৯), হেলাল (৭) রাহুল (১১) লিমা (১৩), আরসিনা (১৪), তোরিকুল (১০) সাদিয়া (১৩), আসিক (১০), রিয়া (১০), তামান্না (১০), রাজিবুল (১৫), তুষার (৭), মৃদৃল (১১) ও অভিভাবকদের মধ্যে মজিদা (৪০) মোশারফ (৪৫), ফাতেমা (৫০),তপন (৪০), বেলাল (২৬), আনজুয়ারা (৩০), শহীদুল (৪০), মাহফুজুল (৩২), শারমিন (২২), দেলোয়ার (৫০), শামেকা (২২), রাহান (২০) সহ অন্তত ৪০ জন আহত হন।

এ ঘটনার পরপরই নওগাঁ সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মালেক, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্ঘটনাকবলিতদের খোঁজ-খবর নেন ও চিকিৎসাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

কালের খবর/১৫/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com