শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পোশাককর্মীকে অপহরণ।

ডেমরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পোশাককর্মীকে অপহরণ।

 ডেমরা (ঢাকা) প্রতিনিধি :
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানীর ডেমরায় ১৬ বছরের এক পোশাককর্মীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বুধবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ডেমরার নিঝুমবাগ এলাকার রব মিস্ত্রীর বাড়ির ভাড়াটিয়া অপহরণকারী কুমিল্লার চান্দিনা থানার হারং গ্রামের বিনয় চন্দ্র সরকারের ছেলে শ্রাবন চন্দ্র সরকার (২০), তার সহযোগী ডেমরার মহাকাশ রোড এলাকার মৃত মনোহর চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৩৩) ও রাজু (৪২)।
তবে এখনো আসামিরা পলাতক রয়েছে এবং অপহৃতকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, অপহৃত মেয়েটি ডেমরার আমতলা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করত। গার্মেন্টসে আসা-যাওয়ার পথে অভিযুক্ত শ্রাবন সরকার প্রতিনিয়ত মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।

ওসি জানান, প্রেমের প্রস্তাব বরাবরই মেয়েটি প্রত্যাখ্যান করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ জুলাই সকালে শ্রাবন ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে বড়ভাঙ্গা এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে। দ্রুত অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com