শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কালের খবর

ডেমরায় কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কালের খবর

এম আই ফারুক , কালের খবর, ঢাকা  : রাজধানীর ডেমরায় ‘নিহা ইন্টারন্যাশনাল কয়েল ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার উৎপাদিত অনেক কয়েল, কাঁচামাল ও হিটার রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বড়ভাঙ্গা চৌরাস্তা সংলগ্নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণসহ নির্বাপণ করতে সক্ষম হয়। এ সময় ফায়ার সার্ভিস দল কারখানায় থাকা অন্তত ১০ লক্ষ টাকার কাঁচামাল উদ্ধার করতে সক্ষম হলেও অগ্নিকাণ্ডে অনেক মালামাল নষ্ট হয়।
কারখানার মালিক মো. আবু বক্কর জানায়, কারখানায় দায়িত্বে থাকা লোকজনের অসাবধানতা ও অবহেলার কারণে হিটার রুমে অতিরিক্ত তাপ বেড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিটার রুমসহ অন্যান্য বিষয়ে খেয়াল রাখতে সুপারভাইজার হিসেবে ৩ জন নিয়োজিত রেখেছি। কিন্তু তারা অবহেলা করেছে।

এদিকে ডেমরা ফায়ার সার্ভিস বলছে, কারখানাটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি বলেন, কয়েল কারখানায় আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে আমাদের জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। হিটার রুমে গ্যাসের ওভার হিটে আগুন লাগলে প্রথমে কারখানায় কর্মরতরা চেষ্টা চালিয়েছে আগুন নেভাতে। এতে আগুন দ্রুত কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com