বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডিভোর্স মেনে নিয়েছেন অপু বিশ্বাস

ডিভোর্স মেনে নিয়েছেন অপু বিশ্বাস

কালের খবর: ডিভোর্স মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস।
সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বৈঠক করার কথা থকেলেও সেখানে উপস্থিত হননি অপু।

অপু গণমাধ্যমকে বলেন, ‘শাকিবের সঙ্গে সংসার টিকিয়ে রাখতে অনেক চেষ্টাই করেছি। আমার দিক থেকে কোনো ত্রুটি ছিল না। এমনকি প্রথম সালিশ বৈঠকেও হাজির হয়েছিলাম ডিএনসিসিতে। কিন্তু শাকিবের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই আমিও ডিভোর্সের বিষয়টা মেনে নিয়েছি।’

শাকিব খানের নামে সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র বরাবর একটি তালাকনামার নোটিশ পাঠানো হয়। এই নোটিশের সূত্র ধরেই তাদের সংসার টিকানোর চেষ্টা করে ডিএনসিসি কর্তৃপক্ষ। গত ১৫ জানুয়ারি সালিশী বৈঠকের দিন ধার্য করা হয়। ওই দিন অপু উপস্থিত থাকলেও শাকিব অংশ নেননি। এরপর আজ সোমবার দ্বিতীয় বৈঠকের দিন ধার্য ছিলো। কিন্তু দুই পক্ষের কেউই আজ উপস্থিত হননি।

অপু বিশ্বাস বলেন, ‘আজ আর সালিশী বৈঠকে যাব না। তাছাড়া সেখানে গিয়ে কোনো লাভ হবে বলেও মনে করি না।’

উল্লেখ্য, গত ২২ নভেম্বর অপুকে তালাক নোটিশ পাঠান শাকিব। আগামী ২২ ফেব্রুয়ারি অপুকে পাঠানো শাকিবের তালাক নোটিশের ৯০ দিন পূরণ হচ্ছে। এর মধ্যে দু’জনের সমঝোতা না হলে বিধি মোতাবেক ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com