বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাবির ভর্তির আবেদন রোববার পর্যন্ত স্থগিত। কালের খবর

ঢাবির ভর্তির আবেদন রোববার পর্যন্ত স্থগিত। কালের খবর

bdnews24

কারিগরি জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা ভোগান্তির অভিযোগ জানালে বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।

এরপর ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, নির্বিঘ্নে শিক্ষার্থীরা যাতে অনলাইনে আবেদন করতে পারেন, সেজন্য ওয়েবসাইটের সক্ষমতা বাড়াতে কাজ চলছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের তুলনায় এবার প্রথম দিকেই দ্বিগুণ আবেদন পড়েছে। প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে মোট ১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। এতে ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে।

“বর্তমান সিস্টেমে প্রচণ্ড চাপের কারণে আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ওয়েবসাইটের সক্ষমতা বাড়াতে আমরা সার্ভারের কাজ করছি। রোববার রাত ৮টা কাজ পর্যন্ত চলবে। এসময় ভর্তির আবেদন গ্রহণ স্থগিত থাকবে।”

সোমবার থেকে আবারও আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কারিগরি জটিলতার কারণে যে সময়টুকু নষ্ট হচ্ছে, পরবর্তীতে ভর্তি আবেদন ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ সমন্বয় করা হবে বলে জানান অধ্যাপক মোস্তাফিজুর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা ৩১ মার্চ মধ্য রাত পর্যন্ত চলার চলার কথা ছিল।

নির্দিষ্ট শর্তপূরণ করে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ১ মে বিকাল ৩টা থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবা।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২২ মে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৭ মে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, ২৮ মে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিট এবং ৫ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১১ থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com