শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সীতাকুণ্ডে ইয়াবা আত্মসাৎ, দুই পুলিশ প্রত্যাহার। কালের খবর

সীতাকুণ্ডে ইয়াবা আত্মসাৎ, দুই পুলিশ প্রত্যাহার। কালের খবর

মোঃআশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি,কালের খবর :
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিলেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। পরে ইয়াবা রেখে ওই পাচারকারীকে ছেড়ে দেন তিনি। কিন্তু উদ্ধার করা ইয়াবা থানায় জমা দেননি। বিষয়টি পুলিশ বিভাগে জানাজানি হলে বৃহস্পতিবার এসআই সাইফুল ইসলাম ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা কনস্টেবলের নামও সাইফুল ইসলাম।

ঘটনাটি গত বুধবার রাতের হলেও বিষয়টি থানা-পুলিশ গোপন রেখেছিল। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেছেন, জড়িত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার ফোন করলেও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ফোন ধরেননি।

তবে পুলিশের একটি সূত্র জানায়, গত বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বড়ি উদ্ধারে যান থানার এসআই সাইফুল ইসলাম। এ সময় তিনি ওসি ফিরোজ হোসেন মোল্লার দেহরক্ষী কনস্টেবল সাইফুল ইসলামকেও সঙ্গে নেন। রাত সাড়ে নয়টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এক হাজারের মতো ইয়াবাসহ এক পাচারকারীকে তাঁরা আটক করেন। ওই পাচারকারী আবার পুলিশের তথ্যদাতা। ফলে ইয়াবা রেখে পাচারকারীকে ছেড়ে দেন এসআই সাইফুল। কিন্তু ইয়াবাগুলো তিনি থানায় জমা দেননি এবং জব্দও দেখাননি। পুরো বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে তাঁদের প্রত্যাহার করে। এরপর তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com