শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নান্দাইলে গাছের নীচে চাপা পড়ে স্কুল ছাত্র নিহত। কালের খবর

নান্দাইলে গাছের নীচে চাপা পড়ে স্কুল ছাত্র নিহত। কালের খবর

মো: গোলাম মোস্তফা নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি,  কালের খবর :
ময়মনসিংহের নান্দাইলের খারুয়া ইউনিয়নের বিরাশী মল্লিক বাড়ীর আজহারুল ইসলাম মল্লিকের পুত্র ৫ম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান অর্পণ (১২) গাছের নীচে চাপা পড়ে নিহত হয়েছে।

রবিবার ২৭ ডিসেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ বাজার থেকে বাড়ী ফেরার পথে মহেষকুড়া মোচার বাড়ী মোড়ে গাছের নীচে চাপা পড়ে নিহত হয় সে।

নিহত অর্পনের কাকা বুলবুল ইসলাম জানান, আজ সকালে তার মা পাশের দেওয়ানগঞ্জ বাজারে অর্পনকে পাঠিয়েছিল বাজার করার জন্য। বাজার শেষে আমি অটোরিকশায় তাকে তুলে দিই বাড়ি চলে আসার জন্য।

মোচারবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে রাস্তা
পাড় হওয়ার সময় রাস্তার পাশে কর্তনরত রেইনট্রি গাছ অর্পনের উপর পড়লে ঘটনাস্থলেই মারা যায় সে।

নিহত অর্পনের দাদা মোশারফ হোসেন মল্লিক জানান,তারা স্বপরিবারে সিলেট নবীগঞ্জ থাকে। তার পিতা সেখানে একটি স্কুলে শিক্ষকতা করেন। ফুফুর বিয়ে উপলক্ষে এক মাস পূর্বে বাড়িতে বেড়াতে আসে তারা।

এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান
আকন্দ বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com