বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
‘বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ১০ বছর ধরে শোষণ করছে বাবর’। কালের খবর

‘বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ১০ বছর ধরে শোষণ করছে বাবর’। কালের খবর

হামিজা বলেন, স্কুল জীবন থেকেই বাবরের সাথে তার পরিচয়। ক্রিকেটার হওয়ার জন্য বাবর আজমের পেছনে অনেক টাকা খরচ করেছেন। বার বার বিয়ের আশ্বাস দিয়েও বাবর এখন তাকে প্রত্যাখ্যান করছেন।

পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে তিনি যৌন ও শারীরিক নির্যাতন এবং অর্থ লোপাটের অভিযোগ এনেছেন।

হামিজার দাবি, বাবর বড় তারকা হওয়ার আগে দুইজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে সময় কাছাকাছি এলাকায় থাকতেন তারা। ২০১০ সালে বাবর তাকে প্রেমের প্রস্তাব দেন বলে দাবি এই তরুণীর। ২০১১ সালে কোর্টে বিয়ে করার জন্য বাবরকে প্রস্তাব দিলেও বাবর সাড়া দেননি। ধীরে ধীরে তারকাখ্যাতি পাওয়ার পর সুর বদলে ফেলেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। পাকিস্তানের ভেতরে খেলা থাকলে হোটেলে পিসিবি যে রুম বাবরকে বরাদ্দ দিত সেই রুমের পাশের রুমেই হামিজা উঠতেন।

হামিজা বলেন, “দশ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সে আমাকে শোষণ করে আসছে। বিউটি পার্লারের আয় দিয়ে বাবরের পেছনে অনেক টাকা খরচ করেছি। দশ বছরে বাবরকে প্রায় এক কোটি পাকিস্তানি রুপি দিয়েছি। কিন্তু এখনো এক রুপিও ফেরত দেয়নি বাবর।”

হামিজার আইনজীবী জানিয়েছেন, অভিযোগ নিয়ে পুলিশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে নালিশ করা হয়েছিল। কিন্তু কেউ বিষয়টি আমলে নেয়নি। এদিকে বাবর আজমের বিরুদ্ধে এই অভিযোগে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তানে। এদিকে যার বিরূদ্ধে এসব অভিযোগ সেই বাবর আজম কিউইয়ের বিপক্ষে সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com