শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঝিনাইদহে এক হতদরিদ্র কৃষকের ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। কালের খবর

ঝিনাইদহে এক হতদরিদ্র কৃষকের ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। কালের খবর

 সাঈদুর রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, কালের খবর :  ঝিনাইদহ কালীগঞ্জে এক হতদরিদ্র কৃষকের ১৫ শতক জমির ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লা গ্রামের মাঠে বিকাশ বিশ্বাসের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে।
কৃষক বিকাশ বিশ্বাস জানান, ১৫ শতক জমিতে ঋণ নিয়ে করলা চাষ করেছিলেন। গাছগুলোতে বেশ করলা ধরেছিল। মঙ্গলবার সকালে নিজের জমির করলা গাছ কাটা দেখেন তিনি। আর যারা এটা করেছে তাদেরই বা কি লাভ ?। এখন কি করে সারাবছর সংসার চালাবো আর কি করেই বা এনজিওর টাকাসহ ধারদেনা পরিশোধ করবো এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কৃষক বিকাশ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, করলা ক্ষেত কাটার ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
গত শনিবার উপজেলার ষাটবাড়িয়া গ্রামের বাপ্পি মোল্লা নামের এক হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা। এদিকে উপজেলায় ফসলের ক্ষেত কেটে নষ্ট করে দেওয়া এসকল দুর্বৃত্তদের আইনের আওতায় না আনায় দিন দিন এঘটনা বেড়েই চলেছে বলে মনে করেন স্থানীয়রা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com