বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৯০ বছরে ইতিহাস গড়লেন মার্কিন নারী সিনেমাটোগ্রাফার

৯০ বছরে ইতিহাস গড়লেন মার্কিন নারী সিনেমাটোগ্রাফার

কালের খবর ডেস্ক: গত ৯০ বছরের ইতিহাসে কোনো নারীই সেরা সিনেমাটোগ্রাফার পদে পুরস্কার জেতা তো দূরের কথা, মনোনয়নই পাননি। এবারই প্রথম মোশন পিকচার অ্যাকাডেমিতে অভিনব এক রেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের নারী সিনেমাটোগ্রাফার র‌্যাচেল মরিসন।

গত মঙ্গলবার ঘোষিত ৯০ তম অস্কারের মনোনয়ন তালিকায় যার ব্যতিক্রম ঘটেছে। প্রথম নারী হিসেবে ‘মাডবাউন্ড’ সিনেমার জন্য এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন র‌্যাচেল মরিসন।

গত ডিসেম্বরে নিউ ইয়র্ক, শিকাগো ও নর্থ ক্যারোলিনায় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন রাচেল মরিসন। কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ আসরে মনোনয়ন পাওয়া তো আরও বিশাল ব্যাপার। এতে খুশি ‘মাডবাউন্ড’ ছবির পরিচালক ডি রিসও, ‘আমি আনন্দিত যে মানুষ তার কাজের স্বীকৃতি দিয়েছে।’

মুক্তির অপেক্ষায় থাকা মার্বেল সিরিজের ‘ব্ল্যাক প্যানথার’ ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন র‌্যাচেল মরিসন। ছবিটি মুক্তি পাবে আগামী মাসে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com